২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলাকারীরা রক্ষা পাবে না: মোজাম্মেল হক

হিন্দুদের বাড়িঘরে হামলাকারীরা রেহাই পাবে না বলে হুঁশিয়ার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 08:58 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার প্রসঙ্গে তিনি বলেন, “এটা হিন্দুদের উপর আক্রমণ নয়; মানবতার উপর আক্রমণ, দেশের সংবিধানের উপর আক্রমণ ও জাতির উপর আক্রমণ। এসব হামলাকারীরা রক্ষা পাবে না।”

মন্ত্রী বলেন, ধর্মের নামে যে দল মানুষ হত্যা করছে সেই জামায়াতে ইসলামী এ দেশে নিষিদ্ধ করা হবে। যারা হরতাল অবরোধ দিয়ে গাড়ি পুড়ছে, মানুষ হত্যা করছে তাদেরও বিচার হবে।

যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে মৃত্যুর পরেও তাদের বিচারের আওতায় আনা হবে বলেও মন্ত্রী মন্তব্য করেন।  

বিকালে গাজীপুর শহরের কৃপাময়ী কালী মন্দির চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এই মন্ত্রী।

ফ্রেডরিক মুকুল বিশ্বাসের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক নির্মল চ্যাটার্জি, নির্মল রোজারিও, দপ্তর সম্পাদক দীপঙ্কর ঘোষ প্রমুখ।