রাজশাহীতে জাতীয় ৪ নেতাকে স্মরণ
জেল হত্যা দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।
