জেএসসি হলে ছাত্রীর মৃত্যু
বরিশালের বানারীপাড়া উপজেলায় পরীক্ষার হলে এক জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বানারীপাড়া ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা চলার সময় মেয়েটি অচেতন হয়ে পড়ে বলে জানান তার মা নাছিমা বেগম।
পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।
মৃত নূরজাহান আক্তার জিহান (১৪) বানারীপাড়া উপজেলার নরউত্তমপুর গ্রামের নূরুল হকের মেয়ে। সে বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. নাসিম বলেন, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
নাছিমা বেগম বলেন, জিহান অসুস্থ ছিল। পরীক্ষা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সে অচেতন হয়ে পড়ে।
“তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়।”
