২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারে চারটি মামলার এক আসামিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কক্সবাজার প্রতনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 12:50 PM

Updated : 12 Apr 2022, 03:13 AM

বুধবার গভীর রাতে সাহিত্যিকা পল্লী এলাকা থেকে ছৈয়দ আলমকে (২৮) দেশি বন্দুক ও গুলিসহ গ্রেপ্তার করা হয় বলে সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।

আলম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

এসআই রহিম বলেন, ছিনতাই, অপহরণ ও জমি দখলের চারটি মামলা মাথায় নিয়ে ফেরার ছিল আলম।

“তার এলাকায়ফেরার খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।”

পরে তার শরীরতল্লাশীকরে একটি বন্দুক ও গুলি পাওয়া যায়।