ঝালকাঠিতে দুর্ঘটনায় যুবক নিহত
ঝালকাঠিতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত গোলাম মাওলা মেজবাহ (২৫) ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার রাজাপুর উপজেলার রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রাজাপুর থানার এসআই চাঁন মিয়া জানান।
তিনি বলেন, সকালে রাজাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ভান্ডারিয়াগামী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আহত হন মোটরসাইকেল আরোহী মেজবাহ।
স্থানীয়দের সহায়তায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান এসআই চাঁন মিয়া।
