ঝালকাঠিতে কৃষকের লাশ উদ্ধার
ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিখোঁজের দুদিন পর এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ইব্রাহিম খান (৫০) উপজেলার কানুনিয়া গ্রামের প্রয়াত মকবুল খানের ছেলে।
বুধবার বিকালে তার বাড়ির সামনের একটি জঙ্গলে লাশটি পাওয়া যায় বলে রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ জানান।
তিনি বলেন, সোমবার সকালে ওই কৃষক বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।এ নিয়ে বুধবার সকালে তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।
“বিকালে স্থানীয়রা বাড়ির সামনের জঙ্গলে লাশ দেখে পুলিশে খবর দেয়। সেখান থেকে ইব্রাহিমের লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়।”
নিহতের বুক, পেট ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান পরিদর্শক হারুন।
