২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, নওগাঁয় যুবক আটক

ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট শেয়ার দেওয়ায় নওগাঁর সাপাহারে এক যুবককে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2016, 07:25 PM

Updated : 20 Aug 2022, 01:52 PM

শনিবার দুপুরে উপজেলার আন্ধারদীঘি বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান সাপাহার থানার ওসি মো. রেজাউল ইসলাম।

আটক মফিজুল ইসলাম (২৮) উপজেলার হাপানিয়া (শিয়ালমারি) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

ওসি বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ওই পোস্ট মফিজুল তার ফেইসবুকে শেয়ার এবং মৌখিকভাবেও প্রচার করেছে এমন অভিযোগে তাকে আটক করা হয়েছে।

এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হবে বলে জানান তিনি।