২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন শিশুসহ আরও সাতজন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 01:21 PM

Updated : 20 Aug 2022, 01:50 PM

সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে মিয়ারবাজার হাইওয়ে পুলিশের এসআই নাজমুল জানিয়েছেন।

নিহত আব্দুর রাজ্জাক চৌদ্দগ্রামের চিওড়া গ্রামের বাসিন্দা।

আহতরা হলেন ইউসুফ মিয়া (৩৫), জরিনা খাতুন (৩২), মহিউদ্দিন ইরফান (৯), রফিক (১৫), কবির হোসেন (৩৪), আলাউদ্দিন ও নিহত রাজ্জাকের স্ত্রী আলেয়া বেগম (৩৬)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতারা সবাই বাসযাত্রী বলে জানিয়েছে পুলিশ।

এসআই নাজমুল বলেন, সকাল ৭টার দিকে ফেনী থেকে আসা যমুনা পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাকের মৃত্যু হয়।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক মিয়াবাজার হাইওয়ে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।