২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 01:49 PM

রোববার বিকেল ৪টার দিকে উপজেলার সেনবাগে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বানেশ্বর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল ইসলাম।

নিহতরা হলেন, উপজেলার জিউপাড়া গ্রামের ভ্যান চালক হোসেন আলী (৫৫) ও ভ্যানযাত্রী নীলিমা কর্মকার (৫৬)।

এসআই নুরুল বলেন, রাজশাহী থেকে নাটোরগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক হোসেন আলী ও যাত্রী নীলিমা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”