১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় কৃষককে পিটিয়ে হত্যা

কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 01:46 PM

উপজেলার হাকিমপুর ফুটানিবাজারে এ ঘটনা বলে দৌলতপুর থানার ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান।

নিহত লালন হোসেনের (২৫) লাশ কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে রয়েছে।

ওসি খবির বলেন, মঙ্গলবার বিকালে ফুটানিবাজারে হামিদুল ইসলামের আড়তে পাট বিক্রয় করতে আসেন কৃষক লালন।

“পাটের ওজন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আড়ত শ্রমিক কুদ্দুস ও ভাষান তাকে মারধর করে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সদস্যরা জানান।”

পরে স্থানীয়রা লালনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। বুধবার সকাল ৮ টার দিকে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তিনি।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি বলে জানান ওসি খবির।