২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2016, 08:21 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার পিংড়ি মিলবাড়ি এলাকার খুলনা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে রাজাপুর থানার পরিদর্শক হারুন অর রশিদ জানান।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক উপজেলার আলগি গ্রামের সজিব হাওলাদার (১৮) ও আরোহী পটুয়াখালীর খলিল হোসেন (৩৫)।

আহত শারমিন আক্তার নিহত খলিলের খালাতো বোন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিদর্শক হারুন বলেন, বিকালে মোটরসাইকেলে ওই তিনজন পিরোজপুরের ভান্ডারিয়া থেকে উত্তর পিংড়ি যাচ্ছিলেন। এ সময় মিলবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়েছে বলে জানান তিনি।