১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

লেগুনার ধাক্কায় ২ শিশু নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে লেগুনার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন উল্টে যাওয়া লেগুনাটির ছয় যাত্রী।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2016, 05:41 PM

Updated : 20 Aug 2022, 01:39 PM

মঙ্গলবার দুপুরে উপজেলার বাগাদুরাবাদ ইউনিয়নে পুল্যাকান্দি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার মদনের চর গ্রামের ইজ্জত আলীর মেয়ে রুপসা (৯) ও আমিরুল হকের মেয়ে আম্বিয়া (১২)।

আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানান যায়নি।

দেওয়ানগঞ্জ থানার ওসি মোস্তাসিনুর রহমান জানান, একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পথচারী দুই শিশুকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শিশু দুটির মৃত্যু হয়। ওই সময় লেগুনায় থাকা ছয় জন আহত হন।

ওসি বলেন, পুলিশ নিহত দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুর্ঘটনা কবলিত লেগুনাটি উদ্ধার করা হলেও গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানান তিনি।