১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সালথায় গৃহবধূকে গলা কেটে হত্যা

ফরিদপুরের সালথায় এক গৃহবধূর গলা ও হাত-পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 01:37 PM

সালথা থানার অফিসার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গট্টি ইউনিয়নের কানইর গ্রামের একটি ধান ক্ষেতে রিশমা বেগমের (২২) লাশ পাওয়া যায়।  

রিশমা ওই এলাকা মো. জালাল শেখের স্ত্রী। জালাল ঢাকায় চাকরি করেন।রিশমা একই গ্রামের সোবহান মোল্লার মেয়ে।

এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য রিশমার ভাসুরের ছেলেকে আটক করেছে পুলিশ।

রিশমার দাদি ফজরুন নেছা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিয়ের পর থেকেই ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে রিশমার বিরোধ চলে আসছিল।

ফজরুনের ধারণা, এ বিরোধের কারণে সাব্বির গলাকেটে রিশমাকে হত্যা করছে।

ওসি জানান, খবর পেয়ে রিশমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিশমার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জালালকে আটক করা হয়েছে বলে জানান তিনি।