ময়মনসিংহে ‘যুবলীগকর্মী’ খুন
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, যাকে যুবলীগকর্মী বলছে পুলিশ।
বৃহস্পতিবার পৌর এলাকার সাংবাদিক গফুর সড়ক বাইলেনে পাপ্পু মিয়ার (২৬) লাশ পাওয়া যায়।
পাপ্পু মিয়া ৬ নম্বর ওয়ার্ডের রাঘাইচটি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, নিহতের মাথা ও পেটসহ শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
গফরগাঁও থানার ওসি মাহবুব আলম বলেন, নিহত স্থানীয় যুবলীগকর্মী পাপ্পু ইয়াবা ব্যবসায়ে জড়িত। প্রতিপক্ষের সঙ্গে কোন্দলের জেরে বুধবার মধ্যরাতে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
