২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বগুড়ায় গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2016, 11:18 PM

Updated : 20 Aug 2022, 01:21 PM

এ ঘটনায় তোতা মিয়া নামে এক যুবককে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়েছে বলে শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ জানান।

গ্রেপ্তার তোতা মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের নারচি গ্রামের কোবরা মিয়ার ছেলে ।

গৃহবধূর পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার দিবাগত রাত দেড়টার দিকে চার যুবক বাড়িতে ঢূকে অস্ত্রের মুখে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। মঙ্গলবার গৃহবধূর মামলার পর তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

বুধবার গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মাসউদ।