শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগে সৎমা আটক
নওগাঁর মান্দায় এক শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার করা হয়েছে।
রোববার দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মান্দা থানার ওসি মোজাফফর হোসেন।
নিহত আরাফাত হোসেন (৬) ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরাফাতের সৎমা সাথী আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, আড়াই বছর আছে আরাফাতের মায়ের সঙ্গে ছাড়াছাড়ি হয় মোকলেছার রহমানের। পরে এক বছর আগে শ্রীরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে সাথী আক্তারকে বিয়ে করেন তিনি। সৎমায়ের সংসারেই থাকতো আরাফাত।
“দুধের ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের নওগাঁ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
