২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ছেলে-মেয়েকে ‘ফাঁস দিয়ে’ মায়ের ‘আত্মহত্যা’

ঝালকাঠিতে স্বামীর সঙ্গে অভিমান করে ছেলে-মেয়ের গলায় ‘ফাঁস দেওয়ার’ পর ‘আত্মহত্যা’ করেছেন এক নারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2016, 08:18 PM

Updated : 12 Apr 2022, 02:30 AM

শনিবার বিকালে রাজাপুর উপজেলার আঙ্গারিয়া গ্রামের মিলবাড়ি এলাকার এ ঘটনায় মেয়েটি বেঁচে গেলেও ওই নারীর ছেলে মারা গেছে বলে জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব।

নিহতরা হলেন ওই গ্রামের বাস চালক দেলোয়ার হোসেনের স্ত্রী শিউলী বেগম (৩০) ও তাদের ছেলে ইউসুফ (৪)।

অতিরিক্ত পুলিশ সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ার ঢাকায় বাস চালান। শনিবার দুপুরে ঢাকায় থাকা দেলোয়ারের সঙ্গে মোবাইল ফোনে শিউলীর ঝগড়া হয়। এরপর বিকালে ঘরের দরজা বন্ধ করে আসবাপত্র ভাংচুর করেন তিনি।

“পরে মেয়ে চাঁদনী ও ছেলে ইউসুফ এবং নিজে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে ঘরের সিলিং ফ্যানে ঝুলে পড়েন। এ সময় মেয়েটি চিৎকার করলে এলাকাবাসী এসে ঘরের চাল খুলে ভেতরে ঢুকে তাদের উদ্ধার করে।”

এ ঘটনায় মেয়েটি বেঁচে গেলেও শিউলি ও ইউসুফের মৃত্যু হয় বলে জানান তিনি।

মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।