১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কুষ্টিয়ায় গাছে বাসের ধাক্কা, নিহত ২

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেওয়ায় দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2016, 01:08 PM

Updated : 20 Aug 2022, 01:16 PM

শুক্রবার বেলা ১০টার দিকে উপজেলার কৈপালে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দৌলতপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন।

নিহতরা হলেন চালকের সহকারী বাবু (২৫) ও বাসের যাত্রী পলান (৩০)।

গুরুতর আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে এবং অন্যদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা প্রাগপুরমুখী বাসটি কৈপালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটি ও পরে গাছের সঙ্গে ধাক্কা খায়।

“বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে যাত্রী পলান ও সহকারী বাবু ঘটনাস্থলেই মারা যান।”

ওসি জানান, সহকারী বাবু দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে। যাত্রী পলান পাবনার ঈশ্বরদী উপজেলার মির্জাবাড়ি গ্রামের একজন হলুদ ব্যবসায়ী।

স্থানীয়রা বলছে, একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়।