১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মাছের ঘেরে যুবকের লাশ

বাগেরহাটের রামপালে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার মাছের ঘের থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

বুধবার সকালে খুলনা-মংলা মহাসড়কের পাশে উপজেলার বেলাই ব্রিজ সংলগ্ন চিংড়ি ঘেরে আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের লাশ পাওয়া যায় বলে রামপাল থানার ওসি মো. বেলায়েত হোসেন জানান।

ওসি বলেন, সকালে রামপাল উপজেলা যুবলীগের সভাপতি নুরুল হক লিপনের মাছের ঘেরের কর্মচারীরা একটি লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত যুবকের পরনে কালো জিন্স ও শার্ট রয়েছে বলে জানান তিনি।  

ওসি বলেন, অন্তত দুদিন আগে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে না।