প্রধানমন্ত্রীকে ‘ব্যঙ্গ’, কুষ্টিয়ায় ২ যুবক গ্রেপ্তার
ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ির মামুনুর রহমান (৩৫) ও মাসুদ (৩২)।
দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “কয়েকদিন আগে ওই দুই যুবক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে নিয়ে ফেইসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ করে।
“বিষয়টি পুলিশের নজরে এলে সোমবার রাতে তাদের আটক করা হয়।”
পরে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করে মঙ্গলবার বিকালে আদালতে তোলা হয় বলে জানান ওসি শহিদুল।
