Published : 20 Jun 2016, 12:18 PM
সোমবার সকালে উপজেলা বগাদিয়া গ্রামের উত্তর পোল এলাকায় সোনাইমুড়ী-লাকসাম সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম।
নিহত আব্দুল গফুর (৪৬) সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং ওই সড়ক দুইঘণ্টা অবরোধ করে রাখে।
ওসি বলেন, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন আব্দুল গফুর। পথে আম বোঝাই একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
“এ সময় স্থানীয়রা পিকআপ ভ্যানটিতে অগ্নিসংযোগ করে এবং সোনাইমুড়ী-লাকসাম সড়ক অবরোধ করে করে রাখে।”
খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।