১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

সৌদি আরবে মাইক্রোবাস দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 05:37 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনায় নিহত হন ভাওয়াল ইউনিয়নের পুরুরা-সাধুপাড়া গ্রামের নজরুল ইসলাম (৪৫)। তিনি পুরুরা-সাধুপাড়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে।

সঙ্গীদের কাছ থেকে শনিবার সকালে পরিবারের সদস্যরা খবরটি শোনেন বলে জানান নজরুলের ভাই মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার মক্কা থেকে মাইক্রোবাসে করে কর্মস্থল আবা শহরে যাচ্ছিলেন তারা। পথে তায়েব এলাকায় স্থানীয় সময় রাত ১টার দিকে মাইক্রোবাসের সামনের একটি চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনায় পড়ে।

নজরুলের অকাল মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্ত্রী মোসাম্মাৎ শাহানা বেগম (৩৫) ছাড়াও রয়েছে দুই মেয়ে তোবা আক্তার (০৯) ও সামিয়া আক্তার (০৬)।

শফিকুল ইসলাম তার ভাইয়ের লাশ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের কাছে আবেদন জানান।