Published : 14 Jun 2016, 11:39 AM
বেড়াবাড়ি গ্রামের সংঘর্ষে রেজাউল ইসলাম মারা যান বলে সিংড়া থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তিনি বলেন, সোমবার দুপুরে ডাহিয়া ইউনিয়নের নবনির্বাচিত আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান আবুল কালাম মৃধা ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পরাজিত সাইফুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়।
“এ সময় মৃধার সমর্থক রেজাউল ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।”
পরে রাতে বেড়াবাড়ি গ্রামে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটজনকে আটক করে বলে তিনি জানান।
আটককৃতরা হলেন সাইফুল ইসলাম ও তার সমর্থক সুমন হোসেন, মকবুল হোসেন, মজনু হোসেন, জিয়ারুল ইসলাম, বাবলু, রকিবুল ইসলাম ও মানিক।
মামলার পর ঘটনার সাথে আটককৃতদের সংশ্লিষ্টতা যাচাই করা হবে বলে জানান ওসি নাসির উদ্দিন।