২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বরিশালে ট্রাকচাপায় ২ পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন; আহত হয়েছেন ট্রাকচালকসহ দুই জন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2016, 11:39 AM

Updated : 20 Aug 2022, 12:53 PM

শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাহিলাড়ার বাসিন্দা মঙ্গল বেপরীর ছেলে সালাউদ্দিন বেপারী (৪৫) ও উজিরপুর উপজেলার শোলক এলাকার খালেক মোল্লার ছেলে কালাম ওরফে কালু মোল্লা (৪০)।

আহতরা হলেন- ট্রাকচালক বরিশালের কাশিপুরের ইসমাইল দেওয়ানের ছেলে আ. লতিফ দেওয়ান (৫০) ও নছিমনচালক গৌরনদীর চন্দ্রহারের মালেক সরদারের ছেলে মাসুম সরদার (২৬)।

আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. এজাজ জানান, একটি খালি ট্রাক বরিশাল থেকে ফরিদপুর যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে একটি গাছে ধাক্কা দেয়।

“ওই সময় সেখানে থাকা দুই পথচারী ট্রাক ও গাছের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”

এতে ট্রাকচালক আহত হন। ওই সময় একটি নসিমনকেও ধাক্কা দিলে নসিমনের চালকও আহত হন বলে জানান ওসি এজাজ।