২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নাশকতার মামলায় বগুড়ায় রাবি ছাত্র গ্রেপ্তার

নাশকতার মামলায় বগুড়ার শাজাহানপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 09:39 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন জানান ।

গ্রেপ্তার এসএম আল-আমিন হৃদয় (২২) বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং দৈনিক ভোরের ডাক পত্রিকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

আল-আমিন শাজাহানপুর উপজেলার চুপিনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি উপজেলা শিবিরের সহ-সভাপতি বলে জানান ওসি।

পুলিশ কর্মকর্তা আলমগীর বলেন, গত বছরের ২০ নভেম্বর উপজেলার ডোমনপুকুর এলাকায় হাতবোমা হামলার ঘটনায় করা মামলার আসামি আল-আমিন। বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে বলে জানান ওসি।