১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘গরুচোরকে’ পিটিয়ে হত্যা, আটক ৩

নওগাঁর সাপাহার উপজেলায় এলাকাবাসী এক ‘গরুচোরকে’ পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 10:00 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

আব্দুস সাত্তার সেতরা (৬০) মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বলে সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার ভোরে সেতরা ও ভোগা সাপাহার-পোরশা রাস্তার ভেড়াকুড়ি ব্রিজের কাছে গণপিটুনির শিকার হন।

এ সময় আব্বাস আলী ভোগা (৫৫), পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের মোজাম্মেল হক ও আবু বক্কর বাবু নামে তিন জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, “পরে স্থানীয়রা তাদের সাপাহার হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে ১২টার দিকে গরুচোর সেতরা মারা যান। আব্বাস আলী ভোগা (৫৫) পুলিশ পাহারায় চিকিৎসাধীন।”

তারা বেলডাঙ্গা গ্রামের হাবিবুর রহমানের বাড়ি থেকে একটি গরু চুরি করে ভটভটিতে করে নিয়ে যাচ্ছিল বলে ওসি জানান।

ওসি বলেন, ভোগার দেওয়া তথ্যমোতাবেক পোরশা উপজেলার সহড়ন্দ গ্রামের ফজলুল হকের ছেলে মোজাম্মেল হকের বাড়িতে একটি চোরাই গরু পেয়েছে পুলিশ।

“এছাড়া চোরাই গরু বহনকারী ভটভটির চালক আবু বক্কর বাবুর বাড়ি থেকে একটি গরু উদ্ধার করা হয়।”