১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের মাথাহীন দেহ উদ্ধার

নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় এক ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 09:05 PM

Updated : 12 Apr 2022, 01:59 AM

নিহত ওবায়দুর সিকদার (২৬) মোরেলগঞ্জ উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর সিকদারের ছেলে।

মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকালে বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওবায়দুরের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়।

“গত ৩০ এপ্রিল ওবায়দুর ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে না আসায় তার বাবা জোহর মোরেলগঞ্জ থানায় জিডি করেন। খুনি সম্ভবত সেদিনই তার মাথা কেটে নিয়ে গেছে।”

হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ বা নিহতের পরিবার কিছু বলতে পারেনি।