১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁর ৮ ইউনিয়নের ফল

তৃতীয় দফার নির্বাচনে নওগাঁর নিয়ামতপুরে আটটি ইউনিয়নের সাতটিতেই আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

তবে চন্দননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়ী লাভ করেছেন।

রোববার জেলা নির্বাচন অফিসার হুমায়ন কবির এ তথ্য জানান।

নিয়ামতপুরের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

নির্বাচিতরা হলেন:

হাজিনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা), চন্দননগর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান বদি (ঘোড়া),ভাবিচা ইউনিয়নে ওবাইদুল হক (নৌকা), নিয়াতপুর ইউনিয়নে বজলুর রহমান নইম (নৌকা), রসুলপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক (নৌকা),পাড়ইল ইউনিয়নে সৈয়দ মুজিব গ্যান্দা (নৌকা), শ্রীমন্তপুর ইউনিয়নে আজাহরুল ইসলাম বুলু (নৌকা) এবং বাহাদুরপুর ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা)।