পাবনায় ৫ ইউনিয়নেই আ.লীগ প্রার্থীরা জয়ী
পাবনার চাটমোহর উপজেলায় পাঁচ ইউনিয়নের সব কটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মূলগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রাশেদুল ইসলাম বকুল নৌকা প্রতীকে ১২ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৭৮৫ ভোট পেয়েছেন।
ফৈলজানা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হানিফ উদ্দিন নৌকা প্রতীকে ১২ হাজার ৫৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজাহান আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ২০০ ভোট।
মথুরাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার আজিজুল ইসলাম নৌকা প্রতীকে ২ হাজার ৫৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম আজাদ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫৫৬ ভোট।
ডিবিগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নবির উদ্দিন নৌকা প্রতীকে ৬ হাজার ৯৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ১৮৩ ভোট।
পার্শ্বডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রাথী আজাহার আলী নৌকা প্রতীকে ৫ হাজার ২৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রবিউল করিম তারেক ধানের শীষ প্রতীকে ৪ হাজার ৫৭৩ ভোট পেয়েছেন।
চাটমোহর উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে তৃতীয় ধাপে পাঁচটি ইউনিয়নে নির্বাচন হল।
