Published : 19 Apr 2016, 05:15 PM
মঙ্গলবার ভোর ৪টায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে যাবার পথে পলকী ছড়া বেইলি সেতুর স্টিলের একটি পাটাতন খুলে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের পেছনের চারটি চাকা দেবে গেলে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর ভয়ে ট্রাকের চালক দ্রুত স্থান ত্যাগ করায় সিমেন্ট নামিয়ে ট্রাকটি খালি করতে সময় লাগে।
“এখন সড়ক ও জনপথ বিভাগের লোকজন ট্রাকের সিমেন্ট নামিয়ে ট্রাক উদ্ধার করে বেইলি সেতুর মেরামত করার চেষ্টা করছে।”
এতে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন হয়ে মালামাল আনা নেওয়া করতে না পারায় আমদানি-রপ্তানি স্থবির হয়ে পড়ে বলে জানান তিনি।চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের আমদানি-রপ্তানিকারক এমরান আহমদ ও রিমন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালভার্ট নির্মাণের পূর্বে নিয়ম অনুযায়ী বিকল্প পথ তৈরি করার কথা থাকলেও এখানে উপরে বেইলি সেতু স্থাপন করে নিচে কালভার্ট নির্মাণ করা হচ্ছিল। তাছাড়া বেইলি সেতুটি খুবই দুর্বলভাবে স্থাপন করা হয়।”