২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

‘জমির বিরোধে’ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় জমির বিরোধে এক ব্যবসায়ীকে ‘কুপিয়ে হত্যা’র খবর পাওয়া গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

শুক্রবার বিকালে লক্ষ্মীপুর গ্রামে আবদুল ওয়াদুদকে (৩৬) হত্যা করা হয় বলে দাউদকান্দি থানার ওসি আবদুস সালাম জানান।

পরিবারের বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আবদুল লতিফের ছেলে আবদুল ওয়াদুদের সাথে তার চাচাত ভাই  নজরুল ইসলামের বাপ-দাদার জমি নিয়ে বিরোধ চলছে দীর্ঘদিন ধরে।

“শুক্রবার বিকালে উভয় পক্ষকে নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালিশ বৈঠকে বসে গ্রামবাসী। একপর্যায়ে নজরুল ইসলাম উত্তেজিত হয়ে ওয়াদুদকে কুপিয়ে আহত করে।”

পরে তাকে গৌরীপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।