২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সিকান্দার আবুজাফর পদক প্রদান

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কবি সিকান্দার আবুজাফরের ‘জীবন ও সাহিত্যকর্ম’ শীর্ষক ১০ দিনব্যাপী আলোচনা সভার সমাপনী ও সিকান্দার পদক ২০১৬ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2016, 01:38 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শুক্রবার সন্ধ্যা ৭টায় তালা উপজেলার তেঁতুলিয়ায় কবির জন্মভিটায় এ আলোচনা সভা ও পদক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

এবার কবি সিকান্দার আবুজাফর পদক পেয়েছেন কথাসাহিত্যিক হোসেন উদ্দিন হোসেন। তাকে নগদ ১০ হাজার টাকা স্বর্ণপদক দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর, কবি আবুবকর ছিদ্দিক, জেলা শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার প্রমুখ।

কবি সিকান্দার আবুজাফর একাধারে ছিলেন কবি ও সাংবাদিক। ১৯১৯ সালের ১৯ মার্চ সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে তার জন্ম। ১৯৭৫ সালের ৫ অগাস্ট মৃত্যুবরণ করেন।