১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় ট্রাকচাপায় নারী নিহত

সাতক্ষীরার তালায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2016, 11:49 AM

Updated : 20 Aug 2022, 12:21 PM

শনিবার সকালে উপজেলার গোনালী বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তালা থানার ওসি ছগির মিয়া।

নিহত সালেহা বেগম (৩৫) উপজেলার জেঠুয়া গ্রামের মাসুদ মোড়লের স্ত্রী।

আহত মাসুদকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে মোটারসাইকেলে করে স্ত্রীকে নিয়ে জেঠুয়া থেকে গোনালী বাজারের দিকে যাচ্ছিলেন মাসুদ।

“পথে খুলনাগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সালেহার মৃত্যু হয়।”

দুর্ঘটনার পর চালকসহ ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।