২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:37 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন জানান।

নিহত রফিকুল ইসলাম (২৩) বার্থী গ্রামের মাহবুব কবিরাজের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত অপর দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।