২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় সীমান্তে গরুসহ এক ভারতীয় আটক

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2016, 12:16 PM

Updated : 12 Apr 2022, 01:36 AM

অনুপ্রবেশের দায়ে নওগাঁর সাপাহার উপজেলার বামনপাড়া সীমান্ত এলাকা থেকে পাঁচটি গরুসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

নওগাঁর ১৪ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান পিএসসি বলেন,‘শনিবার ভোর সাড়ে ৫টার দিকে পাঁচটি গরু নিয়ে বামনপাড়া সীমান্তের ২৪৬ পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির টহল দল রাকিবকে (৩৫) আটক করে।

‘রাকিব ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাকশদুল গ্রামের নজরুল ইসলামের ছেলে। তাকে বামনপাড়া বিজিবির ক্যাম্পে রাখা হয়েছে।’

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।