সরে যাচ্ছে বড়াল নদের ক্রসবাঁধ
আট বছর আন্দোলনের পর পাবনার চাটমোহরে নুরনগর ঘাটে পাউবো নির্মিত বন্যা নিয়ন্ত্রণের ক্রসবাঁধ অপসারণের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সব বাঁধ উঠে গেলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত হবে এবং কৃষি প্রাণ ফিরে পাবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।
