২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুই গাড়ির সংঘর্ষ, যানজট

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও কভার্ডভ্যান সংঘর্ষে চারজন আহত হয়েছে। এ দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:42 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার উপজেলার শহীদনগরে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে মহাসড়কের শহীদনগর ব্র্যাক অফিসের সামনে ঢাকাগামী কর্ভাড ভ্যান ও নোয়াখালীগামী সিমেন্ট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ির চালক ও তাদের সহকারী আহত হয়েছেন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসআই রফিকুল বলেন, এ দুর্ঘটনার ফলে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি বিশ্বরোড এলাকা থেকে রায়পুর পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পরে মহাসড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে নিলে ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।