১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে সেপটিক ট্যাংকে যুবকের লাশ

বাগেরহাটের মোরেলগঞ্জে সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 10:02 AM

Updated : 12 Apr 2022, 01:34 AM

মোরেলগঞ্জ থানার ওসি মো. রাশেদুল আলম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার চৌদ্দঘর প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকে লাশটি পাওয়া যায়।

নিহত মিজান সিকদার (৩২) পৌরসভার চৌদ্দঘর এলাকার আব্দুল মালেক সিকদারের ছেলে।

তিনি বলেন, শুক্রবার রাতে চৌদ্দঘর এলাকা থেকে মিজান নামে এক যুবক নিখোঁজ হয়।

“শনিবার সন্ধ্যায় ওই যুবকের ছোট ভাই ইলিয়াসকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার ভাইকে হত্যার পর স্কুলের সেপটিক ট্যাংকে ফেলে রাখার কথা জানায়। পরে সেখান থেকে মিজানের লাশ উদ্ধার করা হয়।”

ওসি রাশেদুল বলেন, নিহদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

“কী কারণে ভাইকে হত্যা করেছে তা জানতে ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”