যশোরে যুবক গুলিবিদ্ধ
যশোরের ঝিকরগাছা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছে এক যুবক।
শনিবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে বলে জানান ঝিকরগাছা থানার ওসি মোল্লা খবির আহমেদ।
গুলিবিদ্ধ লিটন হোসেনকে (২৫) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।
ওসি বলেন, “লিটন ঝিকরগাছা শহরের ফলপট্টিতে দাঁড়িয়ে ছিলেন।সকাল সাড়ে ৮টার দিকে সন্ত্রাসী টোকন ও তার সহযোগীরা মোটরসাইকেলে এসে তাকে গুলি করে চলে যায় বলে জানিয়েছেন লিটন।
“পূর্ব শত্রুতার জেরে এ গুলির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।”
যশোর সদর হাসপাতালের চিকিৎসক কল্লোল কুমার বলেন, লিটনের পিঠের ডান পাশে গুলি লেগেছে।তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
