১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে শিক্ষককে কুপিয়ে হত্যা

ফরিদপুরের সালথা উপজেলায় এক স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 07:52 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

বৃহস্পতিবার বিকালে উপজেলার ভাওয়াল ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সালথা থানার ওসি ডিএম বেলায়েত হোসেন।

নিহত বেলায়েত হোসেন দুলাল মোল্লা (৪৭) উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি শ্রীপুর গ্রামের মৃত মাহমুদ মোল্লার ছেলে।

বেলায়েতের ছেলে সাইফুল মোল্লা বলেন, স্থানীয় লিটন মোল্লাসহ (২৫) এলাকার কয়েকজন পূর্ব শত্রুতার জেরে বাবাকে বাড়ির সামনে রাস্তায় কুপিয়ে জখম করে। এলাকাবাসী ও পুলিশ তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, এ ঘটনায় জড়িত লিটন ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।