২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দাউদকান্দিতে কভার্ড ভ্যানের চাপায় নিহত ৩

কুমিল্লার দাউদকান্দিতে কভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ তিন পথচারীর মৃত্যু হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 01:47 PM

Updated : 20 Aug 2022, 11:53 AM

বুধবার বেলা ১টার দিকে উপজেলার গৌরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি থানার ওসি আব্দুল আওয়াল জানান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ওসি আওয়াল বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় ওই পথচারীদের চাপা দেয় ঢাকাগামী একটি কভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।