১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি পৌরসভার মেয়র আ. লীগের লতিফ

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল লতিফ মেয়র নির্বাচিত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2016, 10:11 PM

Updated : 20 Aug 2022, 11:51 AM

সোমবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

তিনি সাংবাদিকদের বলেন, লতিফ ১১ হাজার ১১৫ এবং তার নিকট প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমান মেয়র মো. মোস্তফা কামাল পেয়েছেন ৬ হাজার ৯৯৯ ভোট।

“মোট ১২টি কেন্দ্রের মধ্যে ১১টির ফল ঘোষণা করা হয়। স্থগিত কেন্দ্রের মোট ভোটের চেয়ে বেশি ভোটের ব্যবধানে এগিয়ে থাকায় আব্দুল লতিফকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।”

ভোটগ্রহণ চলাকালে কাজির কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। ওই কেন্দ্রের ভোটার ২ হাজার ১৬৫ জন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে মেয়র পদে ২ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

পৌরসভার মোট ভোটার ২৬ হাজার ৩৮ জন।