১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মাগুরায় সাজাপ্রাপ্ত ২ চরমপন্থি সদস্য গ্রেপ্তার

পাঁচ বছরের সাজাপ্রাপ্ত কথিত এক চরমপন্থি দলের দুই সদস্যকে চুয়াডাঙ্গায় গ্রেপ্তার করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 02:42 PM

Updated : 20 Aug 2022, 11:46 AM

বুধবার সকালে শালিখা উপজেলার সিংড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান শালিখা থানার ওসি আবু জিহাদ ফকরুল ইসলাম খান।

গ্রেপ্তাররা হলেন শালিখার চটকাবাড়িয়া গ্রামের দুধসা বিশ্বাস ও মশাখলী গ্রামের নজরুল ইসলাম।

এরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সদস্য বলে দাবি পুলিশের।  

ওসি আবু জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০২ সালের ২ ফেব্রুয়ারি দুধসা ও নজরুলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ঝিনাইদহের কালিগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়।

“ওই মামলায় ২০১৫ সালের ৯ নভেম্বর ঝিনাইদহের দ্রুত বিচার আদালত তাদের পাঁচ বছর করে কারাদণ্ড দেয়।”

রায় ঘোষণার সময় থেকে তারা পলাতক ছিলেন বলে জানান ওসি।