১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাদকসহ ফেনীতে ৩ জন গ্রেপ্তার

ফেনীতে প্রায় ১০ হাজার ইয়াবা, ৯০ কেজি গাঁজাভর্তি ট্রাক ও ৮ হাজার টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 08:44 PM

Updated : 11 Oct 2022, 07:40 PM

বুধবার সকালে গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ গুজারপাড় এলাকার ইসমাইল হোসেন (৫০), কক্সবাজারের মহেশখালী উপজেলার তেলিপাড়া এলাকার নুরুস ছাপার ছেলে মোহাম্মদ সোহেল (২৫) ও একই জেলার টেকনাফ উপজেলার মিঠাপানি এলাকার নজির আহম্মদের ছেলে মো. ইব্রাহিম (১৮)।

র‌্যাবের ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরবেলা ফেনী রেলওয়ে স্টেশন রোডের একটি হোটেলের সামনে থেকে ৯ হাজার ৭২০টি ইয়াবা, ৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোনসেটসহ এই তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।

তাদের নামে মামলা করার পর ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

অপরদিকে ছাগলনাইয়া থানার ওসি রাশেদ খান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে শুভপুর রাস্তার মাথা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলে তাতে ৯০ কেজি গাঁজা পাওয়া যায়।

গাঁজা ও ট্রাক জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।