২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নওগাঁ সীমান্তের ওপারে বাংলাদেশির লাশ

নওগাঁর সাপাহার উপজেলা সীমান্তের ওপারে বাংলাদেশি গরু ব্যবসায়ীর মৃত্যুর খবর দিয়েছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 02:54 PM

Updated : 20 Aug 2022, 11:40 AM

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের ২৪২ নম্বর মেইন পিলারের পাশে ভারতের অংশে জয়নাল আবেদিনের (৪২) লাশ দেখেছে স্থানীয় লোকজন ও বিজিবি।

বিজিবি-১৪-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে জয়নালসহ কয়েকজন ব্যবসায়ী গরু আনতে ভারতে যান।

“পরে অন্যরা ফিরে এলেও জয়নাল আসেননি। সকালে আদাতলা সীমান্তের ২৪২ নম্বর পিলার এলাকায় ভারত সীমান্তে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেয়।”

জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতাড়ি গ্রামের সোহরাব হোসেনের ছেলে।

বিজিবির পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।