২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের বিরল উপজেলায় এক শিশুকে ধর্ষণ এবং সে চিত্র ধারণের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বিরল থানার ওসি তাপস কুমার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন এবং পর্নগ্রাফির মামলা করেন।

গ্রেপ্তার সারোয়ার হোসেন রাসু উপজেলার মর্ডান কিন্ডার গার্টেনের শরীর চর্চার শিক্ষক।

ওসি বলেন, পড়ানোর ছলে বিভিন্ন সময় স্কুলের চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ এবং তার ভিডিও ধারণ করতেন রাসু। ভয়ে ছাত্রীটি চুপ থাকলেও পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে অন্য স্কুলে ভর্তি হয়ে বিষয়টি তার পরিবারকে জানায়।

এ বিষয়ে মেয়েটির বাবার মৌখিক অভিযোগ তদন্ত করে সত্যতা পেয়ে বুধবার সন্ধ্যায় ওই শিক্ষককে আটক করা হয়। পরে রাতে মেয়েটির বাবা মামলা করেন বলে জানান পুলিশ কর্মকর্তা তাপস কুমার।