চুয়াডাঙ্গায় বোমা হামলা: ৪২ জনের বিরুদ্ধে মামলা
চুয়াডাঙ্গার জীবননগরে বোমা হামলায় দুইজন নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে।
নিহত মোহাম্মদ আলীর ভাই আব্দুস সালাম বুধবার রাতে এ মামলা দায়ের করেন বলে জানান জীবননগর থানার ওসি হুমায়ূন কবির।
এ মামলায় ৪২ জনকে আসামি করা হয়েছে বললেও তাদের পরিচয় জানাতে রাজি হননি তিনি।
গত সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ হামলা হয়।
ওই সময় পুলিশ তিনজনের মৃত্যুর খবর জানালেও পরে দুজনের মৃত্যু হয় বলে নিশ্চিত হওয়া যায়।
এরা হলেন গঙ্গাদাসপুর গ্রামের রেজাউল হক (৫৭), বদর উদ্দিন (৫৩), আনোয়ারা খাতুন (৪৮), মিনু খাতুন (৩৬) ও আয়ুব আলী (৪০)।
গত ৪ ডিসেম্বর সন্ধ্যায় জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের একটি চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন।
এ সময় সেখানে ৩/৪টি বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে একজন নিহত হন ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
