২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় বোমা হামলায় নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বোমা হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত তিন জন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 09:09 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার সন্ধ্যায় উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান জীবননগর থানার ওসি হুমায়ুন কবির।

নিহত মোহাম্মদ আলী (৫৫) ওই এলাকার মৃত জাবেদ আলীর ছেলে।

আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি হুমায়ুন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রামের টিপুর চায়ের দোকানে বসে ছিলেন মোহাম্মদ আলীসহ কয়েকজন। এ সময় কে বা কারা পরপর ৩/৪টি বোমা ছুড়ে মারে। এতে মোহাম্মদ আলী ঘটনাস্থলেই মারা যান।”

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু হেনা মোহাম্মদ জামাল জানান, আহতদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।