১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ২

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন, আহত হন তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 09:54 AM

Updated : 20 Aug 2022, 11:30 AM

মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, মঙ্গলবার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কের ডোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলার কালাইয়া গ্রামের হিরন্ময় হালদারের ছেলে চিন্ময় হালদার (৪০) ও মোরেলগঞ্জের আমতলা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে হাফিজুর মোল্লা (৩৫)।

আহতরা হলেন গোপাল হালদার, নুপুর হালদার ও আব্দুল্লাহ আল মামুন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত চিন্ময় জিয়ানগরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানান ওসি।

ওসি রাশেদুল আলম জানান, সকাল সাড়ে ৭টার দিকে পিরোজপুর থেকে মোরেলগঞ্জগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ওই দুই মোটরসাইকেলের চালক চিন্ময় ও হাফিজুর ঘটনাস্থলে নিহত হন। তবে চিন্ময় কোন বিদ্যালয়ের শিক্ষক তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি।