২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর যশোরে এক মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:54 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার সকালে মণিরামপুর উপজেলার সিংহেরখাজুরা গ্রামের একটি বাঁশবাগান থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম।

নিহত লিমা খাতুন ওই এলাকার শহিদুল ইসলামের মেয়ে।স্থানীয় নেংগুরাহাট মহিলা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের বরাত দিয়ে ওসি তাহেরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় লিমা। এ বিষয়ে রোববার সন্ধ্যায় একটি সাধারণ ডায়েরি করে তার বাবা।

“সকালে বাঁশবাগানে একটি গাছে লিমার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।